দোয়ার দুয়ারে
কলমে: নাজমুন নাহার
হে দয়াময়, তোমার দ্বারে
দোয়ার আবেদন নিয়ে আসি,
মুছে দাও মোর সকল গ্লানি,
যতোই ভালোবাসি—
এই পৃথিবীর মায়া আর মোহ,
যতো আছে ভুল পথ,
তোমার আলোয় দাও রাঙিয়ে
আমার জীবন-রথ।
দোয়ার আবেদন জানাই প্রভু
, সহায় থেকো তুমি,
উর্বর হোক নেক আমল
আর হৃদয়ের মরুভূমি।
বিপদ যখন ঘিরে ধরে
আর আঁধার নামে চোখে,
শান্তি দিও মনের কোণে,
রেখো আমায় সুখে।
শূন্য হাতে চেয়েছি রহম,
ফিরিয়ে দিও না মোরে,
তোমার দয়ার বিশাল সাগর
বইছে বিশ্ব জুড়ে।
শুদ্ধ করো সকল কর্ম
পূর্ণ করো সব আশা,
দোয়ার মাঝেই খুঁজে পাই
যেন তোমার ভালোবাসা।