বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমরা আজ উদীয়মান কবি, গল্পকার ও গীতিকার

বরিশালের কৃতি সন্তান মোঃ সওকত ইসলাম শাওন, পিতা মরহুম মোঃ শহিদুল ইসলাম ও মাতা মোসা লাকী বেগমের স্নেহ ও আদর্শে বেড়ে ওঠেছেন। তিনি বর্তমানে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশালে মার্কেটিং বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। পড়াশোনা ও সাহিত্যচর্চাকে সমান গুরুত্ব দিয়ে তিনি সৃজনশীলতার পথে নিরলস এগিয়ে চলেছেন।

শাওন একাধারে কবি, গল্পকার ও গীতিকার। তিনি হাতেম আলী কলেজ নাট্যদল-এর একজন সক্রিয় সদস্য হিসেবে নাট্যচর্চার সাথেও যুক্ত। তাঁর রচনা মানবিকতা, প্রেম, বেদনা এবং সমাজবাস্তবতার গভীর ছাপ রাখে।

তাঁর উল্লেখযোগ্য যৌথ কাব্যগ্রন্থসমূহ হলো,
হৃদরোহিনী, উদীয়মান কবিদের নির্বাচিত ১০১ কবিতা, বাংলার প্রতিচ্ছবি, নারীত্বের বেদনা, অপ্রকাশিত কথার ডায়েরি এবং প্রণীত কাব্য যাত্রা
এছাড়া তিনি বৃষ্টিস্নাত দিনগুলি গ্রন্থটি সম্পাদনা করেছেন, যা পাঠক মহলে প্রশংসিত হয়েছে।

সাহিত্য সংগঠক হিসেবেও শাওনের অবদান গুরুত্বপূর্ণ। তিনি লেখক লালন সাহিত্য পরিষদ-এর সহ-প্রতিষ্ঠাতা পরিচালক। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি সুবচন সাহিত্য পরিষদ কর্তৃক “দিবা রাত্রীর কাব্য” উপাধিতে ভূষিত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ কর্তৃক তাঁকে কাজী নজরুল ইসলাম স্মৃতি অ্যাওয়ার্ড–২০২৫ প্রদান করা হয়।

 

প্রতিষ্ঠাতা ও নেতৃত্বের বক্তব্য

প্রতিষ্ঠাতা মোঃ তানজিমুল ইসলাম বলেন

“মোঃ সওকত ইসলাম শাওন একজন সম্ভাবনাময় তরুণ সাহিত্যিক। তাঁর রচনায় আমরা মানবিক চেতনা, সমাজ ও সময়ের বাস্তবতার প্রকাশ দেখি। আমি আশা করি, তিনি ভবিষ্যতে বাংলা সাহিত্যের জগৎকে আরও সমৃদ্ধ করবেন। জন্মদিনে রইল আমার আন্তরিক শুভকামনা।”

সভাপতি আবু রিসাত উৎস বলেন,

“শাওনের সাহিত্যচর্চা আমাদের সংগঠনের জন্য গর্বের বিষয়। তাঁর নিষ্ঠা, অধ্যবসায় ও সৃজনশীলতা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর সাহিত্যযাত্রা আরও দীর্ঘ ও সফল হোক, এই কামনা করি।”

প্রধান উপদেষ্টা ইশতিয়াক আহম্মেদ স্যার বলেন,

“শাওন শুধুমাত্র একজন কবিই নন, তিনি একজন সচেতন সাহিত্যকর্মী। তাঁর লেখায় সমাজ, মানুষ এবং মানবিকতার প্রতি গভীর দায়বদ্ধতা ফুটে ওঠে। জন্মদিনে তাঁর জন্য রইল দোয়া ও শুভকামনা।

বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমরা কবি মোঃ সওকত ইসলাম শাওন-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সৃজনশীল জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তাঁর কলমে মানবতা, প্রেম ও প্রতিবাদের দীপ্তি আরও উজ্জ্বল হোক, এই প্রত্যাশা রইল।

শুভ জন্মদিন, কবি শাওন।
শুভেচ্ছা ও শ্রদ্ধায়, 
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ

কবিতা

 

বরিশালের বাতাসে জন্ম নিল এক কবি,
নাম তাঁর শাওন, শব্দে যাঁর জ্যোতি জ্বলি।
কলমে লুকায় মানুষের দীর্ঘশ্বাস,
ছন্দে ছন্দে বুনে দেন জীবনের আশ্বাস।

পিতা শহিদুল, স্মৃতির নীরব ছায়া,
মাতা লাকী, দোয়ায় ভরে রাখেন মায়া।
এই দুই আশীর্বাদের আলোয় বড়,
কবির পথে হাঁটেন দৃঢ়, স্বচ্ছ ও সরল।

সৈয়দ হাতেম আলী কলেজে তাঁর ঠিকানা,
মার্কেটিংয়ে অনার্স, শিক্ষার নিরব সাধনা।
দ্বিতীয় বর্ষের ছাত্র, স্বপ্নে অদম্য প্রাণ,
বইয়ের ফাঁকে লেখেন কবিতা, গল্প আর গান।

কবি ও গল্পকার, গীতিকারের সুর,
নাট্যদলের মঞ্চে ছড়ান শিল্পের নূর।
অভিনয় আর কবিতায় মিলেমিশে যায়,
শিল্পী হৃদয় তাঁর পূর্ণতা পায়।

হৃদরোহিনী কাঁদে প্রেমের ভাষায়,
নারীত্বের বেদনায় চোখ ভিজে যায়।
বাংলার প্রতিচ্ছবি, ডায়েরির কথা,
উদীয়মান ১০১-এ জাগে সময়ের ব্যথা।

প্রনীত কাব্য যাত্রায় স্বপ্নের পদচিহ্ন,
বৃষ্টিস্নাত দিনগুলিতে ভেজে ওঠে মন।
সম্পাদনা ও লেখায় রেখে যান ছাপ,
সময়ের পাতায় স্থায়ী এক সাহিত্য মাপ।

লালনের পথে মানবতার গান,
লেখক লালন সাহিত্য পরিষদের প্রাণ।
সহ-প্রতিষ্ঠাতা পরিচালক হয়ে দাঁড়ান,
লোকজ চেতনায় জাগান নতুন সকাল-সন্ধ্যান।

দিবা-রাত্রীর কাব্য, সুবচনের সম্মান,
নিরলস সাধনার পেলেন পরিচয় নাম।
আর নজরুল স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন যে দিন,
বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য দিলো গৌরবের ঋণ।

দুই হাজার পঁচিশে অর্জনের মুকুট,
বিদ্রোহ ও প্রেমে গড়া সাহসী পথচলুক।
এই জন্মদিনে প্রার্থনা একটাই আজ,
কলম থাকুক জাগ্রত, মানবতা থাকুক সজাগ।

শুভ জন্মদিন কবি মোঃ সওকত ইসলাম শাওন

 বাংলাদেশ আন্তর্জাতিক স্বপ্ন সাহিত্য পরিষদ-এর পক্ষ থেকে
কবিতা : মোঃ তানজিমুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক