-শুভ নববর্ষের প্রতিজাত
মোঃ সাখাওয়াত হোসেন খাঁন

দুই হাজার পঁচিশ সালের বিদায়ে
মরা জ্বরাগ্নীতে পুড়ে যাক,
ব্যাথার পাহাড় ভেঙ্গে মানব হৃদয়ে
নতুন জীবন মুক্তি পাক।

মহাবিপ্লবী ওসমান হাদীকে হারিয়ে
দুই হাজার পঁচিশ শোকাবহ
আজ এই ক্ষণে তোমার বিদায়ে
মোদের অনুশোচনা অন্তর্দাহ।

ত্রিশ ডিসেম্বরের প্রথম প্রহরকালে
একটি নক্ষত্র ঝরে গেল হায়!
কালোত্তীর্ণ নারী মহামায়াজালে
অবিনাশী বেগম জিয়া ধরায়।

বাংলা বাঙালীকে ভালোবেসেছিলে
ঐ লাল সূর্যের অস্ত ও উদায়ে
অসনি আধিপত্যবাদকে রুখে দিলে
তোমরা জীবনের বিনিময়ে।

শুভ নববর্ষে দুই হাজার ছাব্বিশ
বাঙালীরা মহাবীরের জাতি,
আজ তারুণ্যের আহব্বান অহর্নিশ
নতুণ রুপে উন্মোচিত নিয়তি।

শুভকামনায় নববর্ষের প্রতিজ্ঞায়
বাঙালীরা এক মায়ের সন্তান,
এই বাংলার মাটি ষোলআনা খাঁটি
লাল রক্তে বন্ধ্যোন আমরণ।