হিদায়াতের প্রার্থনা
✍️ কলমে: নাজমুন নাহার খান

প্রিয় ২০২৬, দুয়ারে দাঁড়াও,
আশার আলো হৃদয়ে জ্বালাও।
২০২৫ রেখে গেছে ক্ষত,
তুমি এনো দয়ার এক মিষ্টি গল্প।

পাপের পথ যেন আর না পাই,
তাওবার চোখে পৃথিবী ভাসাই।
রহমতের বৃষ্টি নামাও তুমি,
হৃদয়ে জাগুক ঈমানের ঝুঁই।

সুস্থতা, শান্তি, হোক জীবন সাথী,
ফিরে আসুক হালাল পথের প্রথা পাঁথি।
হিংসা, লোভ, বিদ্বেষ মুছে যাক,
নববর্ষে বরকতের আলো ঢাক।

প্রিয় ২০২৬, এই দোয়ায় ভরি,
হে আল্লাহ, তুমিই দয়ার নদী।
নতুন বছরে দাও হৃদয়ের সূর,
যাতে হিদায়াতেই কাটে প্রতিটি ভোর।

তুমি এসো করুণা, তওবা আর আশা হয়ে,
রহমতের বছর হয়ে — ২০২৬ তুমি এসো হৃদয়ে।