শিরোনামঃ-বিশ্ববাসী নাও শুভেচ্ছা”
কলমেঃ- এম রিপন মিয়া।
নতুন বছর দরজায় কড়া,
হাসি-আলোয় ভরুক ধরা,
পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ
এক হোক আজ বিশ্বধারা।
যুদ্ধ থামুক, ঘৃণা যাক,
ভয়কে দিক বিদায়ের ডাক,
মানুষ মানুষ চিনুক আবার
মানবতার একই ছাঁক।
ক্ষুধার দেশে ভাতের হাসি,
শিশু চোখে স্বপ্নের রাশি,
শ্রমের দামে সম্মান থাকুক,
ন্যায় থাকুক পাশাপাশি।
ধর্ম-বর্ণে দেয়াল ভাঙি,
ভালোবাসায় সেতু বাঁধি,
এই পৃথিবী হোক সবার ঘর
কেউ যেন না থাকে ফাঁকি।
২০২৬ বলুক জোরে—
আলো জিতুক আঁধার সোরে
শান্তির পথে চলুক বিশ্ব
সহযোগিতার এক সুরে।
বিশ্ববাসী, নাও শুভেচ্ছা,
নতুন দিনের নতুন শিক্ষা,
শান্তি-প্রেম-সহমর্মিতা—
এই হোক আমাদের প্রতিজ্ঞা।