সুখ দুঃখের শীত
জেসমিন আক্তার

যেইনা ভবে শীত এলো
সূয্যি মামা পালিয়ে গেলো
একদিকে শীতের কাঁপাকাপি
অন্যদিকে নতুন বছরের মাতামাতি ।
শিশুরা চায়না বিদ্যালয়ে যেতে
আবার চায় নতুন বই পেতে
কাটছে দিন নতুন বইয়ের আশায়
স্কুলের রাস্তাটাও দেখা যায়না কুয়াশায় ।
বৃদ্ধরাও চায় শীত থেকে রক্ষা পেতে
শীতের পিঠাও নাকি মজা অনেক খেতে
অগ্রহায়ণের ধান কেটে কৃষি জমি হয় খালি
ইশ্ , বৃষ্টির অভাবে রাস্তায় কি ধুলাবালি ।