কণ্ঠের কাঁটা
জেরিন জাহান দিশা

আমি তোমার কণ্ঠের সুর হব ,
যাতে আমাকে বদলাতে না পারো ।
আমি তোমার গলার কাঁটা হব ,
যাতে আমাকে ছুঁড়ে ফেলতে না পারো ।

আমি তোমার গানের কলি হব ,
যাতে আমাকে ভুলে না যাও ।
রাতে তোমার নীরবতা হব ,
যাতে তুমি একা না হ‌ও ।

তোমার পথের ছায়া হব ,
জীবনের চলমান রাস্তায় ।
তোমাকে ছায়া দেব ,
শীতল একটু হাওয়া দেব ।