বিপ্লবী গাজন
আব্দুল কাদের
মেঘ জমেছে,ঝড় উঠেছে
এই রাজ্যের রাজত্বে,
শিয়াল -কুকুর গীত ধরেছে
পুরানো সেই বীরত্বে।
হচ্ছে তবে এই দেশেতে
বিবর্ণ সব মিথ্যাবাদ,
দেশ প্রেমিকরা গাইছে ভবে
বাংলাদেশি জিন্দাবাদ!
ইনকিলাব মঞ্চ থেকে
ডাক এসেছে লড়াইয়ের
শিকল ভাঙার গান শোনা যায়
ভয় জাগে না মরণের।
শপথ নিলাম বুক পেতে আজ
আঁধার কাটার উল্লাসে,
নতুন দিনের সূর্য হাসবে
মুক্ত স্বদেশ আকাশে।
মো. আব্দুল কাদের,শিক্ষক,
সারিয়াকান্দি, বগুড়া