কবিতার নামঃ একটাই প্রশ্ন

কলমেঃ তানিয়া সিকদার অনন্যা

দেখব সন্তান হারা মায়ের আর কত হাহাকার
দেশে এতো শিশু হত্যা কেন বারবার?
নরঘাতকের নিষ্ঠুর আঘাতে ঝড়ে গেল একটা জীবন
কঠোর শাস্তিতে যেন হয় তাহার মরণ।
নরপিশাচের দ্রষ্টান্ত শান্তি চাই
বাংলার মাটিতে তাহারাদের কভু না হয় ঠাঁই।
শত বাঁধা আসুক ন্যায়ের পক্ষে রবো
একটাই প্রশ্ন জায়ান হত্যার কি বিচার পাবো?