শিরোনাম-মৃত্যু ভিক্ষারী
কলমে- ইরি অতনু
জীবন পথে চলতে গিয়ে,
পেলাম কত দুখ হারিয়ে।
যা ছিল সব ধুলোয় মিশে,
ফিরবে না আর আজ কিসে?
সময় স্রোতে সকল গেল,
আঁধার শুধু ডাল মেলল।
স্বপ্ন যত পুড়ল ছাইয়ে,
পথ চলেছি রক্ত পায়ে।
এখন শুধু মরণ যাচি,
ক্লান্ত হয়ে কোনমতে বাঁচি।
মৃত্যু আমার পরম পাওয়া,
শেষ হবে সব আসা যাওয়া।