কবিতাঃ আজব দেশে থাকি আমি
কবিঃ রিমন হোসেন ধুমকেতু

আজব দেশে থাকি আমি
আজব নিয়ম কানুন,
উচিত কথা কইতে গেলে
হইতে হবে খুন!
চোখ দুটো বন্ধ করে
রাখতে হবে ভাই–
বেঠিক কিছু দেখে নিলেই
বাঁচার উপায় নাই।
কান দুটো দুহাত দিয়ে
বন্ধ করে রাখি
কখন যেন স্বজন-হারার
আর্তনাদ মাখি!
আজব দেশে আজব আইন
শকুনের মতো মানুষ
মানুষ মরলেই ছিঁড়ে খাবে
নেইকো কারো হুঁশ!!