একটি হাদি
মোঃ মাসুম বিল্লাহ
সে কি দেখবে আমার চোখের
অস্রু ঝড়া পানি
রক্তের কেউ নয় তো আমার
ঝরছে কেন পানি৷
এমন হাদি অনেক হবে
বল্লে হবে ভুল
একশো বছরে জন্ম নিবে
একটি করে ফুল৷
সরল মনের ওই মানুষটা
ছিলনা অহংকার
হারম রক্তের ওই ছেলেটা
করে দিল ছাড় খাড়৷
ফয়সাল হলো হত্যা কারী
করছে গুলি মাথায়
মনুষ কেন পশু হলো
লক্ষ কোটি টাকায়৷
মারার আগে সন্ত্রসীরা বলছে
ময়লা পানি মারবো আয়
তিন তিন বার মারছে পানি
ছুঁড়ে হাদির গায়৷
বলছে মুখে হাদি ভাইয়ে
বিদায় আমার হলে
দেখে রেখো সন্তান টাকে
দিয়ে গেলাম সুপে৷
রাজপথের ওই দামাল ছেলে
উচ্চ কন্ঠ স্বর
আর শুনবে না দেশোবাসী
কাঁদছে আপন পর৷
একটি হাদির জন্য কেন
কাঁদছে সারা দেশে
এইতো তাহার চাওয়া পাওয়া
জানায় গেল বেশ৷
দেখায় গেলো ভালো মানুষ
বাঁচেনা বেশি দিন
প্রমান স্বরুপ দিয়ে গেল
এমন একটি দিন৷
মুখে ছিলো ইনকিলাব আর
মনে সততায় ভড়া
এমন ছেলে আসবে কি আর
গড়তে সোনার বাংলা
তাহার বিদায় কাঁদছে জাতি
কাঁদছে সোনার বাংলা
এমন বীর আসবে কি আর
বাঁচাতে সোনার বাংলা৷