আহত জুলাই বিপ্লবী
ঝুমা আক্তার
এই দেশটা এমন কেন?
এই প্রশ্নের উত্তর নেই যেন।
দিকে দিকে হচ্ছে একি!
দূর্নীতি আর সন্তাসবাদীতে সত্য হচ্ছে মেকি।
এই তো কদিন আগে,
জুলাই বিপ্লব চলে,
কত দেশ প্রেমিক লড়েছিল,
ওসমান হাদি নামে এক যুবক অংশ নিল।
আজ তারই উপর চলে নৃশংস গুলি,
আজ জনতার মুখে নেই কোনো বুলি।
ছিলো ওটা হত্যাচেষ্ঠা,
এভাবেই যাচ্ছে দেশটা।
রুখতে হবে সমাজ,
কর পতন সন্ত্রাস।
চালাও প্রতিবাদের ঢল,
বুকে আছে যত বল।
যেন দূর্নীতি আর চাঁদাবাজি,
তার বিরুদ্ধে রেখো জীবনবাজি।
আজ প্রতিবাদের ঢল নেমেছে,
রাজপথে রাজপথে।