লিওনেল মেসি 

অভীক মল্লিক 

 

এই রাজ্যের নেতা-মন্ত্রীরা ভাবে আপনি ওদের,

যুবভারতী স্টেডিয়ামের কর্তৃপক্ষের সদস্যরা ভাবে আপনি এদের, আমজনতা ভেবেছিল আপনি তাদের,

লিওনেল মেসি আপনি ঠিক কার?

অনেকেই নিজেদের আর্থিক সঞ্চয়ের বিনিময়ে এসেছিল আপনাকে এক পলক একটু দেখবে বলে,

তারাও শেষে ক্ষিপ্ত হলো , তিক্ত করলো মুখের ভাষা।

আয়োজনে খামতি রেখে জনসম্মুখে আজ আবারো মুখ পোড়ালো কলকাতার।

স্বয়ং নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জন্মদিন কবে?

যারা ঠিক মনে রাখে না কিভাবে তারা আপনাকে সুষ্ঠুভাবে অভ্যর্থনা জানাবে বলতে পারেন ?

আসলে কি জানেন ওরা তো বাঙালি, যারা নিজেদের আখের টুকু বুঝে নেয় শুধুমাত্র।

লিওনেল মেসি, ওরা আপনাকে যথাযথভাবে সম্মান দিতে পারেনি,

সম্ভব হলে মাফ করবেন, সর্বকালের সেরা ফুটবলের ঈশ্বর লিওনেল মেসি।

বারাসাত, উত্তর চব্বিশ পরগনা