শীত নাকি বৃষ্টি,

তানভীর হোসাইন


‎ঘর থেকে বের হতে আমি বহুদিন ধরে শিখছি
‎এই শহরের সবচেয়ে ভেজা মানুষ হয়ে গেছি
‎তোমায় ছোঁবে বলে বৃষ্টি এসে
‎কেমন করে আমাকে ভিজেয়ে দিচ্ছে

‎হঠাৎ সন্ধ্যায় ঝড়ের মতো বৃষ্টি আসে
‎বৃষ্টি তোমাকে ভালোবাসি
‎ভেজা পোশাকে এই কথাটুকুই
‎কেবল রয়ে যায় দরজার পাশে

‎গতবার শীতে যে ইচ্ছেটা ছিলো
‎বর্ষার হাত ধরে একসাথে ভিজবো
‎এবার শীত আসার আগেই
‎কেন তোমার চলে যেতে হলো

‎আমার কোল ঘেঁষে বসে আছে শীত আর বিস্ময়,
‎কী করে মানুষ ফসলের আগেই হারায়
‎নিজের হৃদয়
‎কিভাবে স্তব্ধ হয়ে পরে পৃথিবীর অসাড়তায়
‎তুমি তা কোনোদিন জানবে না তবু
‎দুপুরমনি তার লাল প্রেম
‎এক ফোঁটা রঙ হারায়নি কভু।

‎বৃষ্টিকে বলা হলো না
‎শোবার ঘরের বিছানা
‎ভিজবো ভিজবো বলে এতো উতলা
‎গোমরা মুখ করা আনমনা মেয়েটা
‎বহু আগেই পাল্টেছে ঠিকানা
‎আমি বহুদিন ধরে খুঁজছি
‎কতবার মেঘেদের ক্লান্ত করেছি
‎বৃষ্টি তুমি এখনো হারানো বিজ্ঞপ্তি।