মনোরম পরিবেশটা সবার চাওয়া,
সেই পরিবেশে মোদের যাওয়া।
চট্টগ্রাম শহরে দুই নম্বর খ্যাত স্থান,
যেন চমৎকার এক প্রাণ।
দুই দিন দুই এক্সামের মধ্যখানে
মোরা দু-বন্ধু ব্যস্ত চা’ পানে।
মনোরম দৃশ্য কার লাগে না ভালো?
আজকের সন্ধ্যাটা আড্ডাতেই ছিলো।
চা’পান যেন ভুলিয়ে দেয় শত ব্যস্ততা,
পরিবেশ ও ছড়ায় স্নিগ্ধতা।
যানজট আর মানুষের সমাগম দূর করে স্তব্ধতা,
তাও যেন সুন্দর পরিবেশের এক প্রবণতা।
মনে রাখবেন মোদের,করবেন মনে এক বাসা,
সবাই যেন সুস্থ থাকি এটাই প্রত্যাশা।