সাজিদ নামের ফুল
নাজমিন জান্নাত মারজান

রাজশাহীর এক ফুল
নাম তার সাজিদ,
নলকূপের গর্তে পরে
হারিয়ে ফেলল দিক।

পেছর ফিরে মা বলল,
কইরে মানিক তুই!
খোকা আমার গর্তে পড়েছে
তাকে ছাড়া কেমনে রই।

ফায়ার সার্ভিস কইরে তোরা!
মানিকরে মোর বাঁচা,
কেমন করে সইবো আমি
সাজিদ যে মোর বাছা

ফায়ার সার্ভিস এলো ছুটে
সাজিদকে করতে উদ্ধার,
পঁয়ত্রিশ ফুট খনন করেও
খুঁজে পেল না তার।

ফায়ার সার্ভিস অনেকভাবে
চেষ্টা চালিয়ে যায়,
একশত ফুট খনন করে
তাকে খুঁজে পায়।

অতিদ্রুত সাজিদকে সবাই
মেডিকেলে নিয়ে যায়,
মৃত্যু বলে জানতে পারল
মেডিকেলের রায়