মা
✍ মোঃ মুকিত ইসলাম
মা মানে আমার কাছে অমূল্য রতন
মা মানে আমার কাছে খোদা প্রাপ্ত শ্রেষ্ঠজন।
মা মানে আমার কাছে পবিত্র সেই মুখখানি
মা মানে আমার কাছে জান্নাত অধিকারিণী।
মা মানে আমার কাছে নহে কোনো আপদ
মা মানে আমার কাছে মূল্যবান এক সম্পদ।
মা মানে আমার কাছে দুঃখ কষ্ট ধারী
মা মানে আমার কাছে মহীয়সী এক নারী।
মা মানে আমার কাছে নতুন এক ধরণী
মা মানে আমার কাছে স্বর্গের রাণী।