স্মৃতি গুলো থেকে যায়
নাজমিন জান্নাত মারজান

 

আজ রাতটা যেন এক নিঃশব্দ,

কোথাও যেন কেউ নেই।

রাতের আঁধারে চাঁদের আলোটাও,

আজ কম আলো দেয়।

 

গভীর রাতে যখন বালিশে মাথা রাখি

ঠিক তখনই শূন্যতা অনুভব হয়।

স্মৃতি গুলা চোখের সামনে ভেসে উঠে

রুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে

 

মানুষ হারিয়ে যায় —

কিন্তু রেখে যাওয়া স্মৃতি গুলো হারায় না

স্মৃতি গুলো জীবিতই থেকে যায়,

কারণ মানুষ কোথাও নেই।

 

ভালোবাসার অভাব মানে,

বুকের বিতর এক নিঃশব্দ শূন্যতা

ঝড়ে যাওয়া ফুলের মতন।

যা কেউ আর দেখতে পায় না

মিশে যায় মাঠির সাথে চিরন্তরে,

কিন্তু ফুলের গন্ধটা ঠিকই থেকে যায়

হৃদয়ের গহীনে,

 

মাঝেমাঝে ভাবি

আমাকে কি সত্যি কেউ ভালোবেসে ছিলো,

নাকি শুধু আমি চেয়েছিলাম তাঁকে,

হয়তো আমিই চেয়ে ছিলাম,

তাই হারিয়ে গেছে,রয়ে গেছে স্মৃতি হয়ে।