কবিতা প্রার্থনা
কবি কলিম হাসান
জীবনের মেপ দিয়ে হে,প্রভু ধরায় দিলে ছাড়ি
পথ ভুলিলে আদেশ জারি পরবে গলে ভেরি
গন্তব্যের পথ চলতে
শুধু মন্তব্যে হয় ভুল
সময় চলে স্রোতের মত
ভেঙ্গে আয়ু কুল
দেউলিয়া জ্ঞান হিয়া ভবের মায়াজালে
ভুল পথে বহুদূর গিয়েছি আজ চলে
তাপিত পাণে জাগিলোনা ভক্তি ভজন
ভ্রান্ত মনে শান্তির বানি হলনা শ্রবণ
ডাকে বিবেক অবিরাম ভাঙিতে স্বপন
নফসের কথায় মগ্ন আমি বিভর অচেতন
কবুল করো প্রার্থনা মোর হে দয়াময়
ক্ষমা করো এ,পাপিরে দাও সত্যের আশ্রয়
ইবলিশের ধোকায় পরে
চলতেছি কুপথে
তুমি বিনা কেহু নেই ভবে
রক্ষা করতে পারে
পাপে তাপে জ্বলছে সদা তাপিত এ প্রাণ
গুনাহগারের মাঝে আমি হয়েছি প্রধান
ক্ষমা করো প্রভু মোরে
ক্ষমো অপরাধ
তোমার কাছে পানা
চাহি দাই নেক হায়াত
তোমার মায়ায় বাধিয়া দাও এ,মনপ্রাণ
কলবে দাও,হে জ্যেতি সিনাতে কোরআন
যেই ইমানে শহিদ হলো মমিন মুসলমান
সামিল করো তাদের দলে দাও সে ইমান।