কবিতা শিরোনাম: মায়ের অভাবের ব্যাথা
লেখিকা: ফাহিমা জন্নাত পুস্পা
ব্যাথা আমার জীবনের ইতিহাসের পাতায়,
শৈশবে মা হারিয়েছি, অজস্র অবুঝ কান্নায়।
মা মতো এতো যত্ন কেও করেনি জীবনে,
মায়ের সাথে কাটানো সেইসব কথা, ব্যাথায় ভাসে বুকে।
আমি তো জানি মা কত আপনজন
যার মা নেই সেই বোঝে, মা যে হীরার ছেয়ে দামী।
মায়ের মতো কেউ আমায় আশীর্বাদ করে না।
আমার অসুস্থতায় মা করতো কত সেবা,অনাহার অনিদ্রায় ।
মা হাসি যেন জান্নাতের এক টুকরো আলো
মায়ের মতো এতো আলো কেউ জ্বালাতে পারেনি আমার জীবনে।
মা মা মা বলে সর্বদা পড়ে থাকতাম তার খুলে,
অনেক আদরে খুলে তুলে মা চুমু দিতো আমার কপালে।
না খেয়ে থাকলে মায়ের মতো কাওকে দেখিনি খেয়ে দিতে,
মন ভোলানো অল্প কথায়, টেনে নিতো বুকে।
ছোট থেকে বড় হয়েছি যৌবনে করেছি পদার্পণ,
মায়ের অভাব ক্ষনে ক্ষনে তাই তো কাঁদি নিরবে।
সকাল বিকাল হাটতে দেখা যায়, মায়ের কবর
হাহাকার করে মন, মাকে ছাড়া বেঁচে থাকার ইচ্ছা করে না।
সহজ সরল মনে সহজ সরল প্রশ্ন, কে দেবে উত্তর?
বাবা এনেছে নতুন মা, পেয়েছি নতুন মা পেয়েছি কি সেই আদর?
প্রভু তোমায় করি প্রার্থনা জান্নাত বাসী হয় যেন মা,
ধরায় যেন মা বেঁচে থাকে হাজার বছর।
এটাই আমার শেষ চাওয়া।