হে বোন
মুরাদ মাহমুদ

এই যে আপু তুমি কেন
করো না আর পর্দা,
কোন কারণে ছাইড়া দিলা
বোরকা হিজাব ওড়না?
আগের মতো পড়ো না আর
হাতে পায়ে মৌজা,
নিজেকে লুকিয়ে হুরের বেশে
আসো না আর ঢের,
কবে পাবো তোমার দেখা
পর্দাতে ফের?
আবার করো পর্দা তুমি
দ্বীনের সমাচার,
তুলে ধরো পর্দার বিধান
দুর করো আধার।