শীতের ছুটি

ওমর ফারুক

 

 

বছর শেষে স্যার দিয়েছেন ছুটি,

তাই ফিরতে হবে গ্রামের বাড়ি।

 

‘মা’ আমাকে কল করেছেন,

বলে— বাবা, জলদি আসো বাড়ি।

 

‘মা’ হরেক রকম পিঠা-পুলি

আজ প্রস্তুত করেছেন।

 

রাত্রি বেলা গ্রামে রওনা দিলাম,

ভোরে গিয়ে পৌঁছলাম।

 

ক্ষেত-খামার হারিয়ে গেছে

কুয়াশারই অতলে।

 

নদী-পাড়ের পথটা ধরে

ফিরছি আমি বাড়ি।

 

কুয়াশার বুক চিরে আজ

যাচ্ছি আমি গ্রামের বাড়ি।