📅 তারিখ: ২৯ নভেম্বর ২০২৫
🖊️ স্টাফ রিপোর্টার: এইচ এম রানা
জেলা প্রতিনিধি
নলিয়ান , দাকোপ, খুলনা
🗒️বার্ষিক অভিভাবক সম্মেলন 📝
খুলনা জেলা, দাকোপ থানার সুতারখালী ইউনিয়নে ঐতিহ্যবাহী নলিয়ান দারুল উলুম মাদ্রাসা এতিম ও লিল্লাহ বোর্ডিং এর বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জি এম রফিকুল হাসান উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত সিনিয়র সহ সভাপতি মোঃ ছহিল উদ্দিন ফকির আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য বিন্দু ও অভিভাবকগন ।
উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওঃ মুফতি শাহাদাত হুসাইন, হেফজ বিভাগের প্রধান হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হেফজ সহকারী শিক্ষক হাফেজ মোঃ মহরম, নূরানী বিভাগের প্রধান এইচ এম রানা, সহকারী হাফেজ মোঃ হাসান মাহমুদ, হাফেজ মোঃ ওলিউর রহমান, ও ক্বারী রাকিবুল হাসান ।
সভাপতি জি এম রফিকুল হাসান সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বলেন , আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আপনার সন্তানকে আখিরাত মুখি করতে গেলে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে ।এবং মাদ্রাসার আর্থিক ও অবকাঠামোর দিক তুলে ধরে বলেন, মাদ্রাসার সাথে তিনি প্রতিনিয়ত জড়িত থাকবেন এবং সকল বিষয়ের উপর নজরদারি করবেন ।
সমাপনী বক্তব্য দেওয়ার পরে নলিয়ান দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওঃ মুফতি শাহাদাত হুসাইন এর মোনাজাতের মাধ্যমে অভিভাবক সম্মেলন শেষ হয় ।