ব্যথতার সুর
ঝুমা আক্তার
ব্যথ হতে হতে আর,
লাগে না ভালো।
জানি না কখন ফোটবে,
রঙিন ভোরের আলো।
হয়তো কোনো এক প্রভাতে,
মুছবে চোখের জল।
হৃদয় জুড়ে ফুটবে আবার,
স্বপ্নের নরম দল।
অতীতের সব অন্ধকার,
হয়ে যাবে ক্ষয়।
আশার ডানায় ভর করে,
জীবন গান গায় নতুন জয়।
শেষে মিলবে সেই প্রাপ্য,
দীর্ঘ দিনের সাধ।
ব্যর্থতার ঘন মেঘ সরে,
সফলতা হবে অবাধ।
পথের শেষে আলো ঝরে,
হাসবে জীবন ভর।
যারা লড়াই থামায় না কখনো,
সফলতা হয় তাদেরই ঘর।