শিরোনাম: প্রিয় সহপাঠী
কলমে : জন্নাতুল ফেরদৌস রিফা
(হারবাং চকরিয়া কক্সবাজার)
তারিখ :০১.১১.২০২৫

আজ কতদিন হয়না দেখা তোমাদের সাথে
হাজার স্মৃতি মনে আঁকা দুইটি নয়ন পাতে । 😭🥲
ওগো! আমার প্রিয় সহপাঠী
তোমারা সবাই নিজেকে করো আচ্ছা পরিপাটি।

অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়াও
সফল হতে কঠোর শ্রমে নিজের হাতটি বাড়াও।
নিজেকে বলো আমি পারি, ইনশাআল্লাহ পারবো
শত চেষ্টায় ঘাম ঝরিয়ে সফলতা আনবো ।

জীবনটা কে গড়তে হলে হৃদয়ে নয় ভয়
ধৈর্য আর সাহস নিয়ে বিশ্বকে করো জয় ।
লোকে ভালোবাসবে তোমায় সফলতার টানে
তাই তো সবাই সফলতা খুঁজো মনেপ্রাণে ।

জেনে রাখো ব্যর্থ হলে কেউ রাখে না খোঁজ
তাই তো সবাই সফল হতে চেষ্টা করো রোজ।
বাঁধা বিঘ্ন যত আসুক, একটুও থামবে না
জয়ী না হওয়া পর্যন্ত করতে হবে সাধনা।

ভালো কর্ম করতে হবে কাজকে ভালোবাসি
মা-বাবার মুখে তোমায় ফুটাতে হবে হাসি ।
সবার মনে জেগে উঠুক ভবিষ্যতের ভাবনা
মহান আল্লাহর কাছে করি মঙ্গল কামনা 🤲