বিধ্বস্ত সৈনিক
শিরিন সুনতানা

রক্তাক্ত সূর্যের রঙ লেগে আছে,
তার ক্লান্ত চোখের পাতায়,
গোলার ধোঁয়া মাখা বাতাস,
আজও বাজে বুকের ব্যথায়।

শব্দহীন চিৎকার জমে আছে,
তার ঠোঁটের কোণে কোণে,
স্বপ্নগুলো ছিন্নভিন্ন,
ধুলো মাখা সময়ের বনে।

পোড়া ঘ্রাণে ভরে আছে,
তার হাতের কাঁপা আঙুল,
শপথ ভোলা যায় না কিছুতেই,
মাটির টানে সে আজও ভুল।

প্রিয়জনের চিঠি পড়ে,
চোখে জল আসে ক্ষণিক,
কিন্তু যুদ্ধ থামে না,
সে যে বিধ্বস্ত এক সৈনিক!