হেদায়েত
_মোঃমাসুম বিল্লাহ
হে পরম করুনাময়,
করে দিও সমস্ত গুনাহের মাফ আমায়।
করেছি কতশত অন্যায়,
নিজের উপর করেছি কতো জুলুম_অত্যাচার।
তোমারই দেওয়া কতো বিধান_
করেছি আমি কতো যে লঙ্ঘন।
ভাবতে গেলে পরকালের কথা
হিসাব করে দেখি আমার’ কলব’বড়ই ফাকা।
হে মাবুধ,তোমার রহমত থেকে করো না আমায় বঞ্চিত_
তাহলে যে আমি পরকালে হবো লাঞ্ছিত।
দিও আমায় হেদায়েত,
পারি যেন করতে তোমার পাঁচ ওয়াক্ত এবাদত।