প্রবাস জীবন
মুন্নি ইসলাম
প্রবাসে মা জীবনখানি
যেনো কাজের গাড়ি
নিরবধি চলছে ছুটে
অজানায় দিতে পাড়ি।
ফাঁক পেলে মা ভাবনা আসে
কেমনে কাটে তোমার দিন
জানি না কখন শেষ হবে মা
বাবার করা ঋন।
দিন কাটে মা প্রবাসে মোর
বুকে জ্বালা নিয়ে,
মৃত্যু আমার হয় যেন মা
তোমার পাশে গিয়ে ।