***মায়ার চাদর****
“”মনোয়ারা খাতুন রানু”””

একটা চাদর হবে,মায়ার চাদর
যে চাদরে জড়িয়ে নিলে দূঃখ কষ্ট সব যাবে ভুলে,
যে চাদরের ভাঁজে ভাঁজে ভালোবাসার আলতো ছোঁয়া
মায়ের আদর বাবার স্নেহ সবকিছু যে যাবে পাওয়া
এমন একটা মায়ার চাদর দাও না গো কেউ এনে।
আমি সেই চাদরে জড়িয়ে নিব নিজেরে সমস্ত।
সে চাদরে রাখবো ঢেকে মন্দচারী আছে দুনিয়ার যত
এমন একটা চাদর আনো সবার সুখের জন্য।
রকমারী চাদর আছে আছে কত বাহারী
এমন একটা চাদর যে চাই যা দুঃখ নিবারণকারি।