শিরোনাম: এতিমের কান্না

✍️ লেখায়: মোহাম্মদ হারুপ ইসলাম তোহা

চাঁদের আলো মিষ্টি রাত,
তবু তারে ঘিরে আঘাত,
মা-বাবাহীন শিশুর প্রাণ,
বুকের ভেতর বিষের টান।

ভাতের থালায় অশ্রু ঢালে,
মনটা কাঁদে নিরব কলে,
কে শোনে তার মনের কথা?
সবাই যেন পাথর ব্যথা।

পৃথিবী হাসে, সে কাঁদে চুপে,
স্বপ্ন মরে নীরব রূপে,
একটুখানি স্নেহ চায়,
তবু কেউ পাশে না যায়।

রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
চোখের পানি শুকায় নীড়ে,
তবু তার মন বলে হেসে
“আল্লাহ আছেন পাশে পাশে।

জীবন যতই হোক না খালি,
তবু জ্বলে করুণা জ্বালি,
এতিম হৃদয় ছোঁও যেদিন,
স্বর্গ হাসে সেইদিন।