“শেষ প্রহরে”
ফাহিমা তাসনিয়া
একটা ভোর হয়তো থেমে যাবে নীরবে—
সব ঘড়ির কাঁটা তখন ক্লান্ত,
কেউ একজন আমার নাম নিয়ে
আকাশের নিচে একটু নিঃশ্বাস ফেলবে।
আমি থাকবো না,
তবু আমার গন্ধ ভাসবে জানালার পাশে,
যেভাবে শুকনো ফুলেও
মাটির স্মৃতি লেগে থাকে।
তুমি হয়তো তখন ব্যস্ত থাকবে,
চা খাবে, হেসে বলবে কিছু কথা,
আর কেউ যদি ফিসফিসিয়ে বলে—
"সে আর নেই",
তুমি থেমে যাবে না,
কিন্তু মনে একটুখানি কুয়াশা জমবে,
যেটা মুছতে চাওনি কখনো।
আমার নামটা একদিন ভুলে যাবে ,
তবু কোন বৃষ্টির রাতে
হঠাৎ মনে পড়বে —
আমি একদিন
চুপচাপ তোমার জন্য লিখেছিলাম,
ফিরে না আসার গল্প।
ফাহিমা তাসনিয়া
শিক্ষার্থী, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন