জবাব চাই
নাজমিন জান্নাত মারজান
এই দেশেতে ধর্ষণকারীর
হয় না কেন বিচার,
সকল প্রমাণ থাকা সত্ত্বেও
পেয়ে যায় কেন ছাড়?
নিরপরাধ আলেমের কেন
হলো ফাঁসির রায়,
একই মামলায় দুইজনের মুক্তি
হুজুরের কেন ফাঁসি হায়?
বি-এনপির নেতা বলেই নাকি,
পেয়ে গেলো তাঁরা মুক্তি,
পাগড়ি টুপির বিরুদ্ধেই কেন
মুনাফেকদের এত যুক্তি?
সরকার তোমার কী উদ্দেশ্য
জবাব আমরা চাই,
স্বাধীন দেশের এই অবস্থা কেন
ইনসাফ বলতে কিছু নাই?
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন