ফোরাতের কান্না
--সফেদ বিহান
কাঁদে আসমান, কাঁদে জমিন,
শোকে কাঁদে গ্রহ-তারা, কাঁদে রাত-দিন।
পশুপাখি কাঁদে সবে, কাঁদে গাছপালা,
হুসাইন-শোকে কাঁদে মরু কারবালা।
কাঁদেন প্রিয় নবী, কাঁদেন ফাতেমা,
আলী ও হাসান কাঁদেন শোক-বেদনায়।
সেই শোকে হায়! হায়! মহররম কারবালা,
আবার এসেছে ফিরে।
কাঁদো মুসলিম, হুসাইন-শোকে,
বনের পাখিরা দেখ, কেঁদে যায় উড়ে।
কারবালা স্মৃতি নিয়ে ফোরাতের জল,
আজও কাঁদে একা রাতে, চোখ ছলছল।
চিরদিন পৃথিবী ইমাম-শোকে,
কেঁদে যাবে যত প্রাণ এই ভুবনে।
কারবালার রক্তিম স্মৃতি বুকে ধরি,
হুসাইনের নাম জপে কাঁদিবে ধরণী।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন