মহররম তুমি _
সাবিনা ইয়াসমিন
মহররম তুমি ত্যাগের অমর গান,
সত্যের পথে অবিচল থাকার আহ্বান।
তুমি কারবালার রক্তরাঙা স্মৃতি,
শেখাও মানবতায় গড়তে জীবনের গীতি।
মহররম তুমি ধৈর্যের দীপ্ত শিখা,
অন্যায়ের সামনে মাথা নত না করার শিক্ষা।
তুমি ইমাম হুসাইনের মহান শাহাদাত,
যুগে যুগে জাগাও সত্যের ইবাদাত।
মহররম তুমি ঈমানের উজ্জ্বল আলো,
বিপদে শেখাও রবের উপর ভরসা রাখো।
তুমি ত্যাগ, তুমি প্রেম, তুমি মহিমান্বিত আহ্বান,
তোমার শিক্ষা ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণ।
আজও কারবালার সেই অশ্রুভেজা প্রান্তর
বলে যায় সত্যের বিজয়ের অমর খবর।
মহররম তুমি চেতনা, মহররম তুমি প্রেরণা,
তোমার মাঝেই খুঁজে পাই ন্যায়ের ঠিকানা।
মহররম তুমি আত্মত্যাগের অমলিন ইতিহাস
তোমার বাণী জাগায় হৃদয়ে সত্যের ইতিহাস,
হুসাইনের রক্তে লেখা অমর সে আহ্বান
ন্যায়ের পথে জীবন দেওয়াই মুমীনের সম্মান।
আসসালামুয়ালাইকুম। আমি সাবিনা ইয়াসমিন। আমি ঢাকায় থাকি। মোবাইল:01836621757
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন