অল্প বয়সের গল্প
মোঃ তানজিমুল ইসলাম
অল্প বয়সে লিখেছিলাম জীবনের প্রথম গল্প,
স্বপ্নগুলো ছিল রঙিন, আশা ছিল অগণিত অল্প।
আকাশভরা লক্ষ তারা সাক্ষী ছিল নীরব রাতে,
ভাবতাম সুখ লুকিয়ে আছে ভালোবাসারই প্রভাতে।
সময়ের স্রোত শিখিয়ে দিল জীবনের কঠিন পাঠ,
হাসির আড়ালেও লুকিয়ে থাকে অশ্রুর শত ঘাট।
যে আপন বলে হাত বাড়ায়, সবাই আপন নয়,
স্বার্থের কাছে হার মেনে যায় অনেক মিথ্যে পরিচয়।
তাই বলি বন্ধু, আগে গড়ো নিজের একটি স্থান,
পরিশ্রমে লিখে নাও জীবনের সোনালি সম্মান।
অর্থ নয় সবকিছু, তবু অর্থ বড় প্রয়োজন,
অভাব এলে বদলে যায় কত আপনজনের মন।
টাকাকে ভালোবাসো মানে, পরিশ্রমকে দাও মান,
ঘামের দামে গড়ে তোলো নিজের সম্মান।
যে অর্থ আসে সততায়, সে অর্থ মহামূল্যবান,
সে অর্থেই উজ্জ্বল হবে আগামী দিনের প্রাণ।
মিথ্যে প্রেমের অভিনয়ে হৃদয় কোরো না ক্ষয়,
স্বার্থ ফুরালে অনেক মানুষ বদলে ফেলে পরিচয়।
যে ভালোবাসে শুধু অর্থ, সে ভালোবাসা ক্ষণিকের,
ঝড়ে যেমন শুকনো পাতা হারিয়ে যায় পথের ধারে।
সত্যিকারের মানুষ খুঁজো, যে থাকবে সুখে-দুঃখে,
হাতটি ধরে বলবে, "চলো, পথ চলি একসাথে।"
যার চোখে থাকবে বিশ্বাস, হৃদয়ে থাকবে মায়া,
সে-ই হবে জীবনের শ্রেষ্ঠ ভালোবাসার ছায়া।
অল্প বয়সের সেই গল্প আজও শেষ হয়নি,
অভিজ্ঞতার প্রতিটি পাতায় নতুন শিক্ষা রয়েই।
আকাশভরা তারার মতো স্বপ্নগুলো জ্বালিয়ে রাখো,
পরিশ্রম, সততা আর মানবতাকে হৃদয়ে আঁকো।
কারণ,
টাকা জীবনের প্রয়োজন, ভালোবাসা জীবনের আলো,
দুটোই সুন্দর, যদি থাকে সত্য, সম্মান আর ভালো।
নিজেকে গড়ে তুলো আগে, সফলতা আসবেই একদিন,
তখন সত্যিকারের মানুষই বলবে,
"তোমাকেই চাই, তোমার মানুষটাকেই ভালোবাসি প্রতিদিন।"
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন