শিরোনাম : কল্পলোক
✍তাসনিম ফেরদৌসী লিজা
স্মৃতিরা বাসা বেধেছে তপ্ত বালুর সনে
তুমি আজ কেবল স্মৃতি
নিঃশব্দে ব্যাথা শুধুই অনুভব।
তুমি হৃদয়ের ভাঙা শব্দ.....
তোমার নামের প্রতিধ্বনি শূন্যতার গান
নিস্তব্ধতা দোলন চাপা গন্ধ বিলায়
চাপা পুষ্প বনে।
গল্পেরা মুক্ত মনে বেসে বেড়াই
সকাল দুপুর সাজে
নীল জলের ঔ ঢেউয়ের তালে তালে।
শত যুগের অভিমান
কল্পলোকে হৃদয়ে অনুভূতিতে জড়িয়ে
ভার করে আছে।
প্রতিটি পলকে পলকে
উপলব্ধিতে শুধুই নিরবতার ভাষায়
পরোক্ষ প্রত্যক্ষ সকল সাধনায়।
নির্জন,নিঃশব্দে তবুও স্পষ্ট
ধ্রুব তারার মতো দীপ্ত।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন