শিরোনাম : বৃষ্টিবিলাস
✍তাসনিম ফেরদৌসী লিজা
এলো বর্ষা,নবযৌবনা এলো বর্ষা
পুকুর ঘাটে নুপূর বাজে
কদম কেয়া ফুলের চিত্ত হারা
অবিরাম বর্ষণে কাঁঠাল গাছের পাতা নুয়ে পড়া।
নদীর কলকল, বৃষ্টিতে তরুলতারা ও শীতল
মেঘলা আকাশ ঝিলমিল করে সর্বক্ষণ
গাছের শাখারা ও নিত্য দেয়!!
স্বপ্নেরা পাখা মেলে,বিদ্যুৎ চমকায়
বৃষ্টির জমজম বুলি, উঁকি দেয় জানালায়।
মেঘেদের লুকোচুরি, বৃষ্টির ঝমঝমানি
মনে জাগে হর্ষ ধ্বনি;
প্রাণপ্রিয় নবযৌবনা বর্ষণ কে দেখে।
আজি এই দিনে এই কালিমাখা বর্ষায়
জাগলো হৃদয়ে স্পন্দন ভালোবাসার শিহরণ।
নদীর জীবনে যৌবনের বান ডাকে
সাগরের সাথে মিলনের স্বপ্ন বুকে,
ডিঙিরা তরঙ্গে ভাসে
ঘন অন্ধকারে মন পাড়ি দিতে চাই সুদূরে
সব কলরব হারিয়ে যায় বহুদূরে
প্রকৃতি আজ মাতাল বাঁধনহারা।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন