চিরবিদায়
ডা. তানভীর হাসান তানিম
সে যে কোথায় গেলো?
অনেক দূরে,
যায় না ছোঁয়া তারে।
সে যে আমায় ছেড়ে
চলে গেলো—
অজানা কোনো নীড়ে।
আমি কেমন করে, তারে পাবো,
সুধাই আজ কাহারে?
সে যে শুয়ে আছে, আমায় ছেড়ে,
ওই যে মাটির ঘরে।
মনের সকল কথাগুলো—
বলি আজ কাহারে?
কত স্মৃতি রেখে গেলো—
যাবার ও বেলায়!
ক্ষমা চাই কেমন করে—
আমার অক্ষমতায়?
স্রষ্টার কাছে করি দোয়া, অন্তরের গভীরে,
থাকুক সে বেহেশতে—
চিরনিদ্রার নীড়ে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন