ক্ষতি কী বলো
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
ক্ষতি কী বলো, ফিরে পেলে কালো চুল,
মুছে গেলে জীবনের সব হিসাবের ভুল।
যত বদনাম হারিয়ে যাক সময়ের স্রোতে,
স্বচ্ছ ভালোবাসা থাক হৃদয়েরই নোটে।
ক্ষতি কী বলো, প্রজাপতি হয়ে যদি উড়ি,
কালো মেঘের বুকে বৃষ্টি হয়ে ঝরি।
বসন্তের পাখির নীড়ে যদি হয় দেখা,
দৃষ্টি হোক অনন্ত, ভালোবাসায় লেখা।
ক্ষতি কী বলো, লিখি যদি একটুখানি গান,
ব্যথা মিশে ফুটে উঠুক হৃদয়ের অবিরাম টান।
মৌমাছির ডানায় ভেসে ছুঁই নীল আকাশটা,
মানুষ হয়ে ভালোবাসি এই সুন্দর পৃথিবীটা।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন