কবিতার নাম: রাগ করে না
লেখক: আবিদ হাসান
রাগ করেছে খুকুমণি, মুখ হয়েছে ভারি,
সইয়ের লাগি রাগ তাহার, করিছে বড্ড আড়ি।
রাগ করে না, খুকুমণি, রাগ করে না পাখি,
রঙের মেলায় কিনে দেবো বিনি সুতোর ঘুড়ি।
বাঁশবাগানের ঝাড়ে লাগি কিচিরমিচির খেলা,
তোমার সনে ঘুরবো সই, লুকোচুরি খেলা।
বাদলবেশে গগনপানে রঙে ভাসিয়ে ভেলা,
ভাব করেছে সই মোর, ঘুরবো সারা বেলা।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন