চিনি কম
ফাতেমা ওরফে সিনথিয়া
পড়ন্ত বিকেলে বেঞ্চিতে বসে,
মিঠে রোদের আলপনা দেখছি।
এক হাতে কলম, ডায়েরি,
ডায়েরির পাতার ভাজ খুললেই
একটা শুকনো লাল গোলাপ।
আমার এলোমেলো চুল বাতাসে
উড়ে উড়ে যাচ্ছে,
কেমন যেন অবাধ্য, বাধঁনহারা।
মোরগ ফুলের ঝুটি দুলে দুলে উঠছে,
সাদা রঙের গোলাপ,রজনীগন্ধা
দুলে উঠছে।
এমন সময় মা এলেন,
তার হাতে এক কাপ চা।
চিনি কম হয়েছে আজ।
আজ চিনি কম হলে ও কি হয়েছে?
কিছুই বলব না আমি,
আমার মন ডায়েরির পাতায়,
বারেবারে উল্টে পাল্টে দেখতে মন চাচ্ছে,
কি আছে ওতে? কিছু কথা,
কিছু গান, কিছু ঘটনা সাক্ষী দিচ্ছে,
আমার অতিতের।
চিনি নাকি সাদা বিষ?
হ্যাঁ, ঠিক আছে।
চিনি না খেলেই হবে।
কিন্তু, কিছু মানুষ আছে যাদের
মুখে হাসি কিন্তু মনে বিষ,
সেটা কি করে বুঝব?
পিস্তল দেখে ভয়ে পালিয়ে যাওয়া যায়,
চাকু দিয়ে আঘাত করতে চাইলে,
পাল্টা ধাওয়া করা যায়।
কিন্তু, মনের যে লোভ, হিংসা, মরচে পড়া সমাজ,
তা কি চিনির চেয়েও বিষাক্ত নয়?
চিনি খাওয়া ছেরে দিলাম,
কিন্তু এই গুলো গলার কাঁটার মত যে রয়ে যাবে।
হজম করা যায় না,
গিলে ও ফেলা যায় না।
তা আবার প্রতি স্তরে স্তরে ঠিকমত
বিরাজ করছে,
চিনির চেয়ে কি এগুলো কম ভয়ঙ্কর?
যাদের ট্যাক তেলে ভরা,
তারা দেশের নেতা।
আর, লোভ লালসা ছাড়া আমার সেই
ভাই, যে আজ ও ঘুরে বেড়ায়,
একটা চাকরির জন্য।
এই দোষ কি চিনিকে দিব?
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন