শিরোনাম: নিষ্পাপের রক্তচিৎকার
কলমে : জেমি আক্তার
মাগো, তোমার বুকে
আগলে রাখো আমায়,
দিনদুপুরে ঘরের কোণেও
ভীষণ ভয় পায়।
ওমা, তারা ছিল নিষ্পাপ,
তবুও মরল যন্ত্রণায়,
দোসররা চালালো চাকু
নিষ্ঠুরতার ছায়ায়।
মাগো, আমরা কি আবারও
আইয়ামে জাহেলিয়ায় চলেছি ফিরে?
তবুও তারা বুক ফুলিয়ে
দিবালোকে হাঁটে ঘুরে।
আমার বোনেরা কি পাবে না
তাদের ন্যায়বিচার?
তবে কি বাড়বেই সমাজজুড়ে
এই নির্যাতন, এই অন্যায়?
আমার বোনের রক্ত কি
ঝরবে শুধু ব্যথা হয়ে?
এই শহরে অন্যায়েরই প্রশ্রয়
মেলে প্রতিক্ষণে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন