শিরোনাম: বিদ্রোহের অগ্নিকবি নজরুল
লেখক : মোঃ রিয়াজ মিয়া
আকাশ জুড়ে জ্বলে ওঠে বিদ্রোহেরই আগুন,
নজরুল নামে কেঁপে ওঠে অন্যায়েরই শাসন।
শৃঙ্খল ভাঙার বজ্রকণ্ঠে জাগে মুক্তির গান,
শোষিত মানুষের হৃদয় ভরে ওঠে নতুন প্রাণ।
কারার ঐ লৌহকপাট ভাঙার তীব্র সুর,
অন্ধকারের বুক চিরে জ্বলে আশার নূর।
তোমার কলমে লেখা হলো সাম্যেরই বাণী,
জাগ্রত পৃথিবী জানে তোমার বিদ্রোহ কাহিনী।
তুমি প্রেমেরও কবি, তুমি মমতারই ছোঁয়া,
দুঃখীর বুকে জাগাও তুমি বেঁচে থাকার হওয়া।
মানবতার জয়গানে ভরে ওঠে আকাশ,
তোমার নামেই জেগে ওঠে স্বপ্নের প্রকাশ।
আজ তোমার জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা,
তোমার আদর্শ বুকে নিয়ে করি সত্যের সন্ধ্যা।
নজরুল তুমি চিরদিনই জাগরণের গান,
তুমি বিদ্রোহ, তুমি প্রেম—চির অম্লান প্রাণ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন