বিদ্রোহীর আহ্বান
জেরিন জাহান দিশা
নজরুলের আগুন বুকে
জেগে উঠুক নতুন গান,
অন্যায়ের বিরুদ্ধে আজ
হোক মানবের প্রাণ।
কলম হাতে তরুণ -তরুণীরা
লিখুক সত্য কথা,
ভালোবাসায় ভরে উঠুক
এই পৃথিবীর ব্যথা।
আশার আলো ছড়িয়ে পড়ুক
দেশ হতে দেশান্তর,
জাতীয় কবির চেতনা থাক
সবারই অন্তর।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন