রিপোর্ট: রাকিবুল ইসলাম শাওন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ঋত্বিক সাহা উপজেলার ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে এবং পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
রবিবার (১০ মে) সকালে নিজ বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত তার গলায় একটি লিচুর বিচি আটকে যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে বেলা ১টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিষ্পাপ এই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের মাঝে বিরাজ করছে শোক ও বিষাদের পরিবেশ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন