মেহনতি মানুষ
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
মেহনতি মানুষ -
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
ফসলি মাঠে কাজে মজে।
গায়ের ঘাম মাটিতে ফেলে
সোনার ফসল ফলায়।
মেহনতি মানুষ -
ঘামের গন্ধে শরীর জুড়ে
ঘামতে ঘামতে মাথা ঘুরে
শ্রমের ফলে ফসল জন্মায়
নতুন ফসলের ক্ষেত।
মেহনতি মানুষ -
কলকারখানা শ্রমিক শ্রমে
হাটে-ঘাটে-মাঠে হার দমে
নারী-পুরুষ পরিচয় শ্রমিক
মজুর শ্রেণি কর্মী বেশ।
মেহনতি মানুষ -
হাতুড়ি শাবল গাঁইতি দিয়ে
সারা দিনমান শ্রমকে নিয়ে
সময়ের চাকা ঘূর্ণাবর্ত তৈরি
প্রতিদিন স্বপ্নকে গড়ে।
মেহনতি মানুষ -
পহেলা মে'র দিবসে জাগে
অধিকার রেশ পিছু ভাগে
গড়গড়িয়ে দেয়ালে ঝুলছে
মানবাধিকারের যতো।
মেহনতি মানুষ -
শ্রমের মর্যাদা খুঁজে পাওয়া
আত্মত্যাগের গীতি গাওয়া
শিকাগোর হে রক্তের বন্যায়
শ্রমের অধিকার রক্ষা।
মেহনতি মানুষ -
মে দিবসে শ্রমিকের বিজয়
সভ্যতা গড়ার সমতার জয়
ন্যায্য মজুরির উজ্জ্বল গাঁথা
সাম্রাজ্যবাদীর নতজানু।
#. রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।
মোবাইল ; 01825028026
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন