নদীর ঘাটে চোখের জলে
- অরুণ অন্যন্যা
বেদনার ভরা তোমার ঐ মুখ
লুকিয়ে রাখবে কোথায় -
ওগো আমার প্রিয়া ।
চোখের ভাষায়
বলে যে প্রিয়া
শুধু হাহাকার -
বুক যে তোমার ।
একলা ঘরে কাঁদবে তুমি
নয়ন ভরা জল ।
পাবে না খুঁজে
প্রিয়সী তুমি
তোমার কোন তল ।
যৌবন ভরা নদীর ঘাটে
একলা বসে তুমি ।
যৌবন ভরা নদীর জলে
লাইলী হয়ে চাইবে তুমি
মজনুর বাহুডোর ।
আড়াল থেকে বলবে মজনু -
এসো ও মোর প্রিয়া ।
নাইবা হলো ঘর বাঁধা
নাইবা সাথে থাকা ।
ভালোবেসে যাবো মোরা
হয়ে পাগল পারা ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন