মে দিবস
✍এস.এম.জাহিদুল ইসলাম
মে দিবস মানে,
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের
রক্তঝরা সংগ্রামের স্মৃতি,
মে দিবস মানে,অন্যায়ের শৃঙ্খল ভেঙে
এনেছে বিজয়ের ধ্বনি।
মে দিবস মানে, শোষিতের বুকে
সাহসের নব জাগরণ,
মে দিবস মানে, ঘামঝড়া হাতে
নতুন পৃথিবী গঠন।
মে দিবস মানে, স্বপ্ন দেখা এক
সাম্যের সোনালি ভোর,
হাতে হাত রেখে শ্রমিক জনতা
ছিঁড়বে আঁধার ঘোর।
মে দিবস মানে,ঘামে ভেজা গায়ে আসুক
জোয়ার ন্যায্য পাওনা আর সম্মান,
মে দিবস মানে, মানুষের জয়
শ্রমিকের গেয়ে যাওয়া গান।
মে দিবসে শপথ নিলাম আজ
রইবো মোরা অটল সাথে,
দুনিয়ার যত মেহনতি মানুষ
এক হবে এক মহামিলন হাতে।
বঞ্চনা ঘুচে আসবেই দিন
জয় হবেই এ মিছিলে,
মে দিবস মানে, অধিকার বুঝে নেয়া
সবাই ঐক্যবদ্ধ হলে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন