বাবার কাঁধ
নাজমিন জান্নাত মারজান
বাবার মতন হিরো যে নাই
এই পৃথিবীর মাঝে!
সন্তানের জন্য পরিশ্রম করেন,
সকাল দুপুর সাজে!
বাবার কাঁধের ক্ষত গুলো
ডেকে ডেকে রাখেন—
গাম জড়িয়ে পরিশ্রম করেন
তবুও তিনি হাসেন!
কষ্ট দিওনা বাবার মনে,
পরম যত্নে রাখো—
বাবার মতন হবে না কেউ
এই কথা মনে রেখো!
বাবা নামক ছায়া যখন
হারিয়ে যাবে তোমার!
বুঝবে তখন কাঁদবে সেদিন
কী হারালো তোমার!
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন